Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চুরি করা গরু দিয়ে কর্মী-সমর্থকদের অ্যাপায়ন, সেই বিএনপি নেতা বহিষ্কার

admin • 14 Jan 2025, 08:23 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চুরি করা গরু দিয়ে কর্মী-সমর্থকদের অ্যাপায়ন, সেই বিএনপি নেতা বহিষ্কার

জামালপুরে চুরি করা গরু দিয়ে কর্মীসমর্থকদের জন্য ভূরিভোজের আয়োজন করা বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

 

সোমবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি চিঠি মাদারগঞ্জ উপজেলা বিএনপির হাতে পৌঁছায়।

চিঠিতে উল্লেখ করা হয়, আপনার (মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী) বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

ছবি সংগৃহিত

সদ্য বহিষ্কৃত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী জেলার মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এর আগে গত শনিবার রাতে তাকে সাময়িক অব্যাহতি দেয় মাদারগঞ্জ উপজেলা বিএনপি এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—এই মর্মে সাত দিনের কারণ দর্শানোর সময় বেধে দেয়া হয়।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান জানান, এর আগে উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী মুক্তা চৌধুরীকে সাময়িক বহিষ্কার ও সাত দিনের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। আজ সোমবার কেন্দ্র থেকেই তাকে বহিষ্কার করা হয়েছে, তাই এখন আর কারণ দর্শানোর দরকার নেই।

 

উল্লেখ, গত শনিবার নারী সমাবেশের আয়োজন করে মাদারগঞ্জ উপজেলা বিএনপি। ওই নারী সমাবেশে ভূরিভোজের আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলাদলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতি।

সাকিব/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।