Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

চুরির অপবাদে মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতন,পরিচালকসহ গ্রেপ্তার ৬

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
চুরির অপবাদে মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতন,পরিচালকসহ গ্রেপ্তার ৬

কুষ্টিয়ার কুমারখালীতে চুরির অপবাদে মাদ্রাসা শিক্ষার্থীকে পাশবিক নির্যাতন করা হয়েছে। সোমবার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর দারুল আহাদ আল ইসলামিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসায় এই নির্যাতনের ঘটনা ঘটে।

 

মঙ্গলবার নির্যাতনের সাথে জড়িত মাদ্রাসার পরিচালক সামছুল হক সহ ৬ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছেন থানা পুলিশ । নির্যাতনের শিকার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিপন মন্ডলের ছেলে নাঈম মন্ডল (১১)। সে কুষ্টিয়া মাদ্রাসাতুল আবরার এ হাফেজিয়া (কওমি) এর শিক্ষার্থী।

 

শিক্ষার্থী নাঈম এর মা গোলাপি খাতুন জানান, তার ছেলে আলাউদ্দিন নগর দারুল আহাদ আল ইসলামিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলো। কিছুদিন আগে এই মাদ্রাসা ছেড়ে সে কুষ্টিয়া মাদ্রাসাতুল আবরার এ ভর্তি হয়। গত রোববার দুর্যোগের রাতে নাঈম কুষ্টিয়া মাদ্রাসা থেকে কুমারখালী আলাউদ্দিন নগর মাদ্রাসায় এসে পার্শ্ববর্তী সোলাইমানের দোকানের টিন ফাঁকা করে বিস্কুট ও জুস খেয়ে দোকানীর খড়ের গাদায় ঘুমিয়ে পরে।

 

পরবর্তীতে সকালে মাদ্রাসার পরিচালক সামছুল ও সোলাইমান সহ ৬ জন ঘুমন্ত নাঈমকে টেনে তুলে পাশবিক নির্যাতন করে। নাঈমের শরীর সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং মাথার চুল ঘাস কাটা কাচি দিয়ে কেটে দেওয়া হয়। নির্যাতনের এক পর্যায়ে নাঈম অসুস্থ হয়ে গেলে তার মা গোলাপি খাতুনকে ফোনে খবর দেওয়া হলে তিনি নাঈম হাসপাতালে নিয়ে চিকিৎসা করেন। এ বিষয়ে নাঈমের মা বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেছেন বলে জানান।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম জানান, শিশুর উপর নির্যাতন কোনভাবেই কাম্য নয়। ইতিমধ্যে নির্যাতনের সাথে জড়িত মাদ্রাসার পরিচালক সহ ৬ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কুমারখালী থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।