Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চুয়াডাঙ্গায় ৫ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত আটক

admin • 24 Jun 2023, 07:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় ৫ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে পাঁচ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে পলাতক তানভির হোসেন কাকন (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ জেলার শহরের বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্আ ল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার তানভির হোসেন কাকন চুয়াডাঙ্গার দর্শনা নাস্তিপুর গ্রামের বেলেমাঠ পাড়ার আশরাফুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, গত বৃহস্পতিবার বেলা ১২টায় নাস্তিপুর বেলেমাঠপাড়া গ্রামে অভিযুক্ত তানভির হোসেন কাকন নিজ ঘরে ৫ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণ করে। শিশুটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করেন।

ঘটনার পর অভিযুক্ত তানভির পালিয়ে যায়। শিশুটির বাবার অভিযোগে দর্শনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার আরও জানান, মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে দর্শনা থানা-পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত তানভির হোসেন কাকনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।