Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চুয়াডাঙ্গায় ২ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 04 Feb 2024, 12:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় ২ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় চাঁদনী (২১) ও সুরজাহান (২২) নামে দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চাঁদনী দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের আলামিনের (২৭) স্ত্রী এবং সুরজাহান একই উপজেলার কাঁদিপুর গ্রামের ইকবাল হোসেনের (২৫) স্ত্রী।

 

শনিবার সকালে ও বিকালে পৃথক দুটি স্থানে তাদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রেরণ করেছে।

 

দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির জানান, শনিবার সকালে পারিবারিক কলহের জের ধরে দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের চাঁদনী তার নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ছাড়া বিকালে একই উপজেলার কাদিপুর গ্রামের সুরজাহান তার স্বামীর বাড়িতে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

 

এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।