Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

চুয়াডাঙ্গার সদর উপজেলায় সাপের কামড়ে নূরবানু (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

নূরবানু উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মসজিদপাড়ার সোনা মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

 

পরিবারের সদস্যরা জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বাথরুমে যান নূরবানু। সেখানে থাকা বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা নূরবানুকে জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।