Sunday, 8 November 2026
শিরোনাম
জেলার খবর

চুয়াডাঙ্গায় রাইস মিলের ফিতায় জড়িয়ে নারীর মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় রাইস মিলের ফিতায় জড়িয়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে রাইস মিলের ফিতায় জড়িয়ে সখিরন নেছা (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের নিকেরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

সখিরন নেছা কেডিকে ইউনিয়নের কাশিপুর উত্তর পাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী।

 

স্থানীয়রা জানান, সকালে ভাই ভাই রাইস মিলে কালাই ডাল পিষতে যান সখিরন। এ সময় অসাবধানতাবশত গায়ের চাদর চলন্ত মেশিনের ফিতায় জড়িয়ে যায়। বিদ্যুৎচালিত চলন্ত মেশিনের ফিতায় জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ওসি এস.এম জাবীদ হাসান জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।