Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

চুয়াডাঙ্গায় ছাত্রদল ও বিএনপির ২ নেতা গ্রেপ্তার

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় ছাত্রদল ও বিএনপির ২ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে সদর থানার পুলিশের একটি দল শহরের টিঅ্যান্ডটি এলাকার একটি ছাত্রাবাস ও সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাইদঘাট গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়।চুয়াডাঙ্গার জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরিফ ঢাকা পোস্টকে বলেন, শনিবার কর্মসূচি বানচাল করতেই পুলিশ পূর্ব পরিকল্পিতভাবে দুজনকে গ্রেপ্তার করেছে। অথচ তাদের নামে কোনো মামলা নেই।

তিনি আরও বলেন, গত ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশে যেতে বাধা দিতে পুলিশ নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা করেছিল। সেই মামলায় অজ্ঞাতনামা হিসেবে তাদেরকে গ্রেপ্তার করে হয়রানি করছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ ঢাকা পোস্টকে বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বিচারক তাদের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।