Thursday, 3 September 2026
শিরোনাম
লাইফস্টাইল স্বাস্থ্য

চিনির বদলে শরবত বানাতে কী ব্যবহার করবেন?

admin • 04 Apr 2024, 01:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চিনির বদলে শরবত বানাতে কী ব্যবহার করবেন?

বিশেষজ্ঞরা বলেন, সাদা চিনি বা প্রক্রিয়াজাত চিনি শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। সাদা চিনি খেলে মেদ বেড়ে যাওয়া, হৃদরোগ বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এমনকি ক্যানসারের মতো ব্যাধির ঝুঁকিও বাড়িয়ে তোলে ক্ষতিকর সাদা চিনি। শরবতে তাহলে চিনির বদলে কী ব্যবহার করবেন?

 ১. চিনির বদলে শরবত বানাতে পারেন গুড় দিয়ে। আজকাল গুড়ের পাউডারও পাওয়া যায় বাজারে। ব্যবহার করতে পারেন এগুলো। আখের গুড় কিংবা খেজুরের গুড়ের শরবত খেলে উপকারও মিলবে বেশ।

২. চিনির চমৎকার বিকল্প হতে পারে তাল মিছরি। পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে লেবু মিশিয়ে খান মিছরির শরবত। পেট ঠান্ডা থাকবে।

৩. ব্রাউন সুগার বা আখের চিনি দিয়ে শরবত বানানো যায়।

৪. মধু মিশিয়ে বানাতে পারেন শরবত। তবে খুব বেশি পরিমাণে না মেশানোই ভালো।

৫. শরবতের বদলে স্মুদি ধরনের পানীয় যদি বানাতে চান তবে ব্যবহার করতে পারেন ম্যাপেল সিরাপ বা খেজুর।

সূত্র: বাংলাট্রিবিউন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।