Thursday, 3 September 2026
শিরোনাম
লাইফস্টাইল

চিনা বাদামের ভর্তা

admin • 03 Mar 2023, 07:44 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চিনা বাদামের ভর্তা

চিনা বাদাম পছন্দ করেন না এমন ব্যাক্তি কমই পাওয়া যাবে। আজ আপনাদের জানাবো চিনা বাদামের ভর্তা কিভাবে তৈরি করবেন। চিনা বাদামের ভর্তা ভীষণ মজার।

 

গরম ভাতের পাতে এটি রাখতে পারেন। পরিবারের ছোট বাচ্চা সহ সবার পছন্দ হবেই হবে এই ভর্তা । আসুন জেনে নি এই রেসিপি কিভাবে স্বল্প সময়ে তৈরি করবেন।......

 

চিনা বাদাম ভর্তার জন্য যা যা উপকরণ লাগবে (উপকরণ) : চিনাবাদাম ২ কাপ; পেঁয়াজ কুঁচি হাফ কাপ; বড় রসুনের কোয়া ৬/৭ টি; কাঁচা মরিচ ৫/৬ টি এবং লবণ পরিমাণমতো,

 

কিভাবে তৈরি করবেন ভর্তা (প্রস্তুত প্রণালী):  প্রথমে চিনা বাদাম খোঁসা ছাড়িয়ে সেগুলো ভেজে নিতে হবে। এরপর অন্য একটি  প্যানে  অল্প তেল গরম করে তাতে রসুনের কোয়া, কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে।

 

এবার শিলপাটায় চিনাবাদাম আর ভেজে রাখা রসুন, পেঁয়াজ, মরিচ একত্রে করে নিয়ে ভালোমতো বাটতে হবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার চিনা বাদামের ভর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।