Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

admin • 22 Dec 2023, 07:46 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়াতে রেলক্রসিং পার হওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার টার দিকে কালিহাতি উপজেলার হাতিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা রং মিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে। তবে নিহত দুই জনের পরিচয় পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানায়, বিকেলে রংয়ের কাজ করে মোটরসাইকেলযোগে ৩ জন হাতিয়া রেল ক্রসিং পার হচ্ছিলেন। এসময় চিত্রা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এসময় মোটর সাইকেলের চালক উপজেলার মগড়া ইউনিয়নের মোস্তফা (৪০) আহত হন। তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

টাঙ্গাইল রেল স্টেশনের পুলিশের উপ পরিদর্শক আকবর হোসেন জানান, নিহত দুই জনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর নিহত দুই জনের লাশ দ্রুত নিয়ে যায় স্বজনরা। আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।