Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

চিকিৎসকদের ধর্মঘট স্থগিত, চলবে চেম্বার-অপারেশন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
চিকিৎসকদের ধর্মঘট স্থগিত, চলবে চেম্বার-অপারেশন

সেন্ট্রাল হসপিটালে প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসকের জামিন হওয়ায় চলমান ধর্মঘট স্থগিত করা হয়েছে।

এ জন্য মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকেই প্রাইভেট চেম্বার ও অপারেশন আবার চালুর ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব সার্জন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ কনফারেন্স রুমে ফেডারেশন অব অল সোসাইটি বাংলাদেশের যৌথ সভা শেষে তিনি এ কথা বলেন।

খুরশিদ আলম বলেন, সর্বশেষ খবর পেয়েছি- গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসকের জামিন হয়েছে। তাই আপাতত চিকিৎসকদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফলে আজ বিকেল থেকে প্রাইভেট চেম্বার ও অপারেশন চলবে।

তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আমরা উচ্চ আদালতে একটি রিট করারও সিদ্ধান্ত নিয়েছি। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন দ্রুত পাশ করার কথাও বলেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ বিভিন্ন চিকিৎসক সোসাইটির নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।