Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

চাল আমদানি শুল্ক প্রত্যাহার,কমতে পারে দাম

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
চাল আমদানি শুল্ক প্রত্যাহার,কমতে পারে দাম
চাল আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে খাদ্যপণ্যটি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে এখন মাত্র ৫ শতাংশ শুল্ক দিয়ে সেদ্ধ ও আতপ চাল আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। তবে সুগন্ধি চাল আমদানিতে পূর্ণ শুল্ক (৬২%) দিতে হবে। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চাল আমদানিতে এখন নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ, আগাম কর ৫ শতাংশ এবং অগ্রিম আয়কর ৫ শতাংশসহ মোট ১৫. ২৫ শতাংশ শুল্ক-কর দিতে হবে।   এ নির্দেশনা আটোমেটেড ছাড়া সবধরনের চাল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। একইসঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার অনুমোদন নিতে হবে।   গত ৩০ মে খাদ্য মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রয়োজনে ট্যাক্স কমিয়ে চাল আমদানি করে ভোক্তাকে স্বস্তিতে রাখা হবে। অবশেষে শুল্ক কমালো সরকার। মিরর/ এ এস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।