Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চালের পোকা মারার ট্যাবলেট খেয়ে কিশোরীর আ ত্ম হ ত্যা

admin • 06 Sep 2024, 08:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চালের পোকা মারার ট্যাবলেট খেয়ে কিশোরীর আ ত্ম হ ত্যা

ভোলার লালমোহনে মায়ের সঙ্গে অভিমান করে খাদিজা আক্তার নামে ১৬ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে ওই কিশোরীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

 

মৃত খাদিজা আক্তার উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া স্লুইজগেট এলাকার মো. আক্তার হোসেনের মেয়ে।

জানা গেছে, গত ৮ দিন ধরে জ্বরে ভুগছিল কিশোরী খাদিজা। এজন্য তার মা তাকে ওষুধ খেতে বলেন। ওষুধ খেতে না চাইলে খাদিজার সঙ্গে রাগারাগি করেন তার মা। যে কারণে অভিমান করে সকলের অগোচরে ঘরে থাকা চালের পোকা দমনের গ্যাসের ট্যাবলেট খেয়ে ফেলে কিশোরী খাদিজা।

 

কিছু সময় পর সে বমি করলে পরিবারের সদস্যরা বুঝতে পারে খাদিজা কীটনাশক জাতীয় কিছু খেয়েছে। এরপর তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যায় সে।

 

লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই কিশোরীর লাশ উদ্ধার করে থানায় আনে। কোনো অভিযোগ না থাকায় ওই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।