Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

চালের দাম বাড়ার সম্ভাবনা নেই: খাদ্যমন্ত্রী

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
চালের দাম বাড়ার সম্ভাবনা নেই: খাদ্যমন্ত্রী

অন্য সময়ে বছরের এই সময়ে সাধারণত চালের দাম বাড়তি থাকে। এবার চালের দাম মিলগেট থেকে শুরু করে খুচরা পর্যায়-কোথাও বাড়েনি। আগামীতেও চালের দাম আর বাড়ার সম্ভাবনা নেই। খাদ্যসংকটেরও কোনো সম্ভাবনা নেই। এসব তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

 

আজ শনিবার দুপুরে নওগাঁ শিল্প ও বণিক সমিতির ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

চালের দাম না বাড়ার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, সাধারণত একটা মৌসুম শেষে আরেকটা মৌসুম শুরু হলে দুই মৌসুমের মাঝে চালের দাম একটু ওঠানামা হয়। ইতিমধ্যে আমন মৌসুমের ধান কাটা ও মাড়াই শুরু হচ্ছে। এ ছাড়া ওএমএসের মাধ্যমে চাল বিক্রি চলছে। তাই চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।

দেশে খাদ্যসংকটের কোনো শঙ্কা নেই দাবি করে সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারি গুদামে যে খাদ্য মজুত থাকার কথা, তার দ্বিগুণ আছে। প্রায় ১৮ লাখ টন চাল সরকারি গুদামে মজুত আছে। পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে আমদানি করা হচ্ছে। এর সঙ্গে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন। সব মিলিয়ে দেশে খাদ্যসংকটের কোনো শঙ্কা নেই।

কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার মৌসুমের শুরুতে ধান-চাল ক্রয় করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘সরকার প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্য দিতেই ধান কেনে। সরকারের লক্ষ্যমাত্রা পূরণ হলো কি হলো না, সেটা কোনো বড় কথা নয়। আমরা চাই কৃষকেরা ধানের ন্যায্যমূল্য পান।’

ভোক্তাদের চকচকে চাল না খাওয়ার পরামর্শ দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘চকচকে চাল না খেয়ে সবাইকে নন-পলিশ চাল খাওয়ার অভ্যাস করতে হবে। চাল পলিশ করতে গিয়ে চালের একটা অংশ উচ্ছিষ্ট হিসেবে নষ্ট হয়ে যায়। আগের মতো মানুষ যদি নন-পালিশ চাল খাওয়া শুরু করে, তাহলে আমাদের দেশে ১৮ থেকে ২০ লাখ চাল সেভ হবে। তখন আর চাল আমদানি করার প্রয়োজন হবে না।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।