Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চাচা রাতের আঁধারে বোরকা পরে পালিয়ে গেলেন: এমপি নিক্সন

admin • 28 Jan 2024, 01:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চাচা রাতের আঁধারে বোরকা পরে পালিয়ে গেলেন: এমপি নিক্সন

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আপনাদের কু-চেয়ারম্যান কই, চাচা রাতের আঁধারে বোরকা পরে পালাইয়া গেছে। নির্বাচনের পরের দিন ফজরের সময় নেতাকর্মীদের সঙ্গে দেখা না করে পালিয়ে গেলেন চাচা। তার তো কমপক্ষে এতটুকু উচিত ছিল— ভাঙ্গা থেকে পালানোর আগে নেতাকর্মীদের সঙ্গে একটু সাক্ষাৎ করে যাওয়া।

শনিবার রাতে ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ডের পাশে বালুরমাঠে নির্বাচনপরবর্তী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নিক্সন বলেন, লোকেরা বলেছে— নিক্সন এমপি হলে ভাঙ্গা শিবচর হবে। ভাঙ্গা যদি শিবচর হয়, তা হলে আমাদের ভাগ্য ভালো। শিবচর থানা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত। বাংলাদেশের কোনো থানা তো দূরের কথা, জেলাও এত উন্নত নাই।

এমপি নিক্সন চৌধুরী আরও বলেন, যারা নৌকায় ভোট দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। টানা তিনবার এই আসনে নৌকা হারেনি, হেরেছে ব্যক্তি কাজী জাফরুল্লাহ। আগামীতে এই আসনে উন্নয়নের ধারা অব্যাহত রেখে মডেল আসন হিসেবে গড়ে তুলব।

হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট হিরো উকিলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মাতব্বর প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।