Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ব্যবসায়ীর মৃত্যু, আটক ১

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ব্যবসায়ীর মৃত্যু, আটক ১

কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর (৫৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার সুনাইকুন্ডির লস্করপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

   

নিহত আপেল লস্কর লস্করপাড়া গ্রামের মৃত আমজাদ লস্করের ছেলে। আর অভিযুক্ত সাজেদুল লস্কর একই গ্রামের মৃত রেজান লস্করের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সাজেদুল লস্করকে আটক করেছে।

   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাজেদুল লস্কর নেশাগ্রস্ত হয়ে এলাকার বিভিন্ন লোকের সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডায় জড়াতেন। এসব বিষয়ে আপেল লস্কর সাজেদুলকে নিষেধ করতেন। এরই জের ধরে এ ঘটনা ঘটে। আপেল লস্কর আজ (শনিবার) ফজরের নামাজ শেষে ভেড়ামারা বাজারে মাছ আনতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে সাজেদুল লস্কর। এতে ঘটনাস্থলেই আপেল লস্করের মৃত্যু হয়। এদিকে এলাকাবাসী সাজেদুল লস্করকে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

   

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সাজেদুলকে আটক করা হয়েছে। নিহত আপেল লস্করের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।