Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

চাকরির কথা বলে স্ত্রীকে ভারতে নিয়ে যৌন পল্লিতে বিক্রি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
চাকরির কথা বলে স্ত্রীকে ভারতে নিয়ে যৌন পল্লিতে বিক্রি

নিজ স্ত্রীকে ভারতে পাচার করে যৌন পল্লিতে বিক্রির অভিযোগ উঠেছে নাজমুল হোসেন নমে (৩৫) এক যুবকের বিরুদ্ধে। পরে পিবিআই, যশোরের প্রচেষ্টায় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পিবিআই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। অভিযুক্ত নাজমুলের বাড়ি যশোরের অভয়নগরে। 

 

পুলিশ জানায়, আনুমানিক তিন বছর আগে নাজমুল হোসেন তার স্ত্রীকে বলে দুজনে একসঙ্গে ভারতে গেলে উচ্চ বেতনে চাকরি পাওয়া যাবে। সেখানে যাওয়ার জন্য ভিকটিমকে প্রলুব্ধ করে।

 

ভিকটিম স্বামীর কথায় বিশ্বাস করে ভারতে যেতে রাজি হয়। সেই মতে ভিকটিমকে ভারতে নিয়ে একটি যৌন পল্লিতে বিক্রি করে দেয় বাংলাদেশে চলে আসে। তাদের একটা সন্তানও রয়েছে। 

   

পরে ভিকটিমের পরিবার তাকে উদ্ধারের জন্য আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে। 

 

আদালত পিবিআইকে মামলাটি তদন্ত করতে বলেন। পিবিআই, যশোরকে মামলাটি তদন্তের নির্দেশ দেন পিবিআই প্রধান মো. মোস্তফা কামাল। তার দিকনির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. হাবিবুর রহমান ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখেন।

 

পিবিআই যশোরের সার্বিক প্রচেষ্টায় মানবপাচার নিয়ে কাজ করে এমন কয়েকটি এনজিও প্রতিষ্ঠানের সহায়তায় ভিকটিমকে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনা হয়। ভিকটিমকে আদালতে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে উপস্থাপন করা হলে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।