Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

চাকরিতে বয়সসীমা ৩৫ দাবিতে দেশব্যাপী কর্মসূচি আসছে

admin • 03 Nov 2024, 07:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চাকরিতে বয়সসীমা ৩৫ দাবিতে দেশব্যাপী কর্মসূচি আসছে

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে দেশব্যাপী কর্মসূচি হাতে নিতে যাচ্ছে ৩৫ প্রত্যাশীরা। জানা গেছে, দেশের ৬৪ জেলায় ৩৫ দাবিতে মানববন্ধন কর্মসূচিসহ নানা কর্মসূচি পালন করবে তারা। পরবর্তী রাজধানীতে ফের মহাসমাবেশের পরিকল্পনা নিতে যাচ্ছে তারা।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায়  গণমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশী এক সংগঠক।

তিনি বলেন, আমরা দীর্ঘ ১২ বছর ধরে এই আন্দোলন করে আসছি কিন্তু এখন পর্যন্ত আমাদের যে যৌক্তিক দাবি সেটি মানা হচ্ছে না। অথচ বয়সসীমা ৩২ করা হলো, আমরা তো ৩২ এর জন্য আন্দোলন করিনি। গতদিন পুলিশ আমাদের ওপর জলকামান নিক্ষেপ ও লাঠি চার্জ করল। আমরা এই আন্দোলন দীর্ঘ করতে আর চাচ্ছি না, যেন অতিদ্রুত দাবি মেনে আমাদের পড়ার টেবিলে ফেরানো হয়।

 

নতুন কর্মসূচি প্রসঙ্গে ঐ সংগঠক আরো বলেন, আমরা এবার ৬৪ জেলায় একযোগে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছি। শিগগিরই আগামীকাল কিংবা পরশু আলোচনা শেষে কর্মসূচির কথা জানানো হবে।

 

এছাড়া দেশব্যাপী কর্মসূচি শেষে রাজধানীতে ফের মহাসমাবেশের ডাক দেওয়া হবে বলে উল্লেখ করেন ঐ ৩৫ প্রত্যাশী।

এর আগে গত ২৪ অক্টোবর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪'-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। 

 

ঐদিনই সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা। একইসঙ্গে তিনদিনের মধ্যে বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারি না করলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। গত ২৯ অক্টোবর সচিবালয়ে অভিমুখে পদযাত্রা করতে গিয়ে জলকামানে ছত্রভঙ্গ হয়ে যায় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।