Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

চাকরিতে পূর্ণবহাল জবি শিক্ষক নাসির উদ্দীন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
চাকরিতে পূর্ণবহাল জবি শিক্ষক নাসির উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন আহমদকে ইংরেজি বিভাগে চাকরিতে পূর্ণবহাল করা হয়েছে।

আজ (রোববার) ১১ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জবি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন আহমদের আবেদনের প্রেক্ষিতে সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে ১১ আগস্ট থেকে ইংরেজি বিভাগে পূর্ণবহাল করা হলো।

প্রসঙ্গত,২০১৬ সালে নাসির উদ্দিন অধ্যাপক পদে আবেদন করেছিলেন। এই পদে আবেদনের শর্তানুসারে তার জমা দেয়া দুটি আর্টিকেলের বিষয়ে জালিয়াতির অভিযোগে ২০১৮ সালের ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে চাকরি থেকে অপরসারণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন নাসির উদ্দিন।

পরবর্তী সময়ে হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ দেওয়া হয়নি এই শিক্ষককে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা এই অভিযোগ নিষ্পত্তি হওয়ার পরও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে উত্থাপন করা হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।