Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শতাধিক ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শতাধিক ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তবর্তী চকপাড়া সীমান্ত এলাকা থেকে শতাধিক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে চকপাড়া সীমান্তের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চকপাড়া বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইটি প্লাস্টিকের ক্যারেট ফেলে রেখে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, অভিযান চালিয়ে এসব ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্যান্য বাহিনীর সহযোগিতা নিয়ে চোরাচালানকারীদের তথ্য উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।