Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ম্যাংগো স্পেশাল ট্রেন চালু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ম্যাংগো স্পেশাল ট্রেন চালু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরসহ পাঁচটি স্টেশন থেকে প্রথম দিনে ১৩ হাজার ৮১৫ কেজি আম নিয়ে ঢাকার উদ্দেশে রওনা করেছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’।

 

বৃহস্পতিবার বিকেল ৪টায় ট্রেনটি রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে। সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

এর আগে সকাল ১১টার দিকে ফিতা কেটে ও বাঁশি বাজিয়ে চলতি বছর এ ট্রেনের চলাচল উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলওয়ে সূত্র জানায়, প্রথম দিন ট্রেনটি রহনপুর স্টেশন থেকে ৪ হাজার ৭৫৮ কেজি, নাচোল থেকে ১২০ কেজি, আমনুরা জংশন থেকে ৯০০ কেজি, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৭ হাজার ৮৮৭ কেজি, আমনুরা বাইপাস থেকে ১৫০ কেজি আম সংগ্রহ করে ঢাকার উদ্দেশে রওনা করে। এ পরিমাণ আমের পরিবহনে রেলওয়ের আয় হয়েছে ১৮ হাজার ৪৪৩ টাকা।

 

বিশেষ এ ট্রেনে আম ছাড়াও লিচু, মৌসুমি ফল, ডিমসহ সব ধরনের কৃষিপণ্য কম খরচে ঢাকায় নেওয়া যাবে। এ পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিতে খরচ পড়বে কেজিপ্রতি ১ টাকা ৩১ পয়সা এবং রাজশাহী থেকে ১ টাকা ১৭ পয়সা।

 

কুরিয়ার সার্ভিসে এক টন আম ঢাকায় নিতে খরচ পড়ে ২০ হাজার টাকা। আর ম্যাংগো স্পেশাল ট্রেনে খরচ পড়বে মাত্র ১ হাজার ১১৭ টাকা। কত দিন ট্রেনটি চলবে তা নির্ভর করছে পণ্যের জোগানের ওপর।

 

তবে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানিয়েছেন, মাত্র ১৪ দিন ট্রেনটি চালু রাখা হবে। এরপর ক্যাটল ট্রেন চালু করা হবে।

 

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের মাস্টার শহীদুল আলম বলেন, বিকেল ৪টায় রহনপুর থেকে এবং সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে সাতটি ওয়াগন (মালবাহী শকট) নিয়ে ছেড়ে যায় ম্যাংগো স্পোশাল ট্রেনটি। প্রতি ওয়াগনে ৪৩ টন পণ্য পরিবহন করা যাবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।