Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বিধবা-প্রতিবন্ধীদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ

admin • 21 Jul 2023, 08:52 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে বিধবা-প্রতিবন্ধীদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সমাজের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া, বিধবা-প্রতিবন্ধীদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা শহরের বালিগ্রাম মাঝপাড়া হরতকিতলায় শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সামনে এসব খাদ্যসামগ্রী বস্ত্র বিতরণ করা হয়।

পরে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়। ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি মো. আব্দুল হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সদস্য মিজানুর রহমান মিঠুন মাস্টার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, জেলা আ.লীগের সদস্য শহিদুল হুদা অলক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, কৃষকলীগের সাধারণ আব্দুস সামাদ বকুলসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।