Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নাই’লেখা পাম্পে মিলল ১৩ হাজার লিটার জ্বালানি

admin • 29 Mar 2026, 12:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নাই’লেখা পাম্পে মিলল ১৩ হাজার লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘তেল নাই’ লেখা ব্যানার টাঙিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার অভিযোগে ‘নয়ন ফিলিং স্টেশন’ নামে একটি পেট্রলপাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাম্পটিতে প্রায় ১৩ হাজার লিটার জ্বালানি মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। 

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার পুখুরিয়া এলাকায় ওই ফিলিং স্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেলের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল বলেন, পাম্পটিতে তেল নাই লেখা ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুত যাচাই করলে সেখানে ২ হাজার ৪৮৯ লিটার পেট্রল এবং ১০ হাজার ৯৪১ লিটার ডিজেল পাওয়া যায়।

পরে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেল বিক্রি শুরু করতে নির্দেশ দেয়া হয় এবং পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।