Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে ডিসির বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ

admin • 04 Dec 2023, 09:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ডিসির বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে দুটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এ সময় টেনিস কোর্টে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

 

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

জেলা প্রশাসক একেএম গালিভ খান জানান, জেলা শহরের পাশের পুরাতন স্টেডিয়ামের মাঠ থেকে টেনিস কোর্টে পর পর দুটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে আতঙ্ক ছড়াতেই দুর্বৃত্তরা এমনটি করেছে। তবে আমরা আতঙ্কিত নই। আমরা সিসি ক্যামেরা দেখে অপরাধীর শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

তিনি আরও বলেন, সব গুরুত্বপূর্ণ স্থাপনাসহ জেলা শহরের সব জায়গাতেই নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই নেওয়া আছে। দুর্বৃত্তদের এ ধরনের কার্যক্রমে আমরা বিচলিত নয়।

 

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, নির্বাচন বানচাল করতেই মূলত দুর্বৃত্তরা এ ধরনের বিচ্ছিন্ন কর্মকাণ্ড করছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দ্রুতই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

উল্লেখ্য, গত এক সপ্তাহে জেলা নির্বাচন অফিস ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) -এর প্রার্থীর বাসভবনেও দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।