Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
জেলার খবর

চাঁদপুরে স্বর্ণ-টাকা নিয়ে ছেলের শিক্ষকের হাত ধরে গৃহবধূ উধাও

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
চাঁদপুরে স্বর্ণ-টাকা নিয়ে ছেলের শিক্ষকের হাত ধরে গৃহবধূ উধাও

চাঁদপুরের হাইমচরে গৃহবধূ জেসমিন বেগমের বিরুদ্ধে ছেলের শিক্ষকের সাথে স্বর্ণালংকাসহ পালানোর অভিযোগ উঠেছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. আশরাফ উদ্দিন।

 

এর আগে গত ৫ নভেম্বর গৃহবধূ জেসমিন বেগম ঘরে থাকা আড়াই লাখ টাকা স্বর্ণালংকারসহ সাইমুন সিরাজীর হাত ধরে পালিয়ে যায়। ইতোমধ্যে এ ঘটনায় গৃহবধূর স্বামী সিদ্দিক মৈশাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযুক্ত ব্যক্তির নাম সাইমুন সিরাজী। তিনি উপজেলার উত্তর চরভাঙ্গা কারীমিয়া নূরানী হাফিজিয়া মাদরাসার নূরানী বিভাগের শিক্ষক।

 

জানা গেছে, জেসমিন বেগমের ছোট ছেলে ছাব্বির হোসেনকে এক বছর আগে মুফতি সালমান সাকির পরিচালিত প্রতিষ্ঠান উত্তর চরভাঙ্গা কারীমিয়া নূরানী হাফিজিয়া মাদরাসায় ভর্তি করেন।

 

সে কারণে ছেলেকে আনা-নেয়া ও খাবার দিয়ে আসার জন্য নিয়মিত মাদরাসায় যেতেন জেসমিন। সেখান থেকেই মাদরাসার শিক্ষক সাইমুন সিরাজীর সাথে ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

 

মাদরাসার শিক্ষক সাইমুন বিভিন্ন লোভ লালসার প্রলোভন দেখিয়ে জেসমিনের কাছ থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। পরে গত ৫ নভেম্বর অভিযুক্ত জেসমিন বেগম ঘরে থাকা আড়াই লাখ টাকা স্বর্ণালংকারসহ সাইমুন সিরাজীর হাত ধরে পালিয়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।