Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চাঁদপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

admin • 15 Mar 2024, 07:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চাঁদপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, আহতের মধ্যে ১৪ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও কবিরাজের চিকিৎসা গ্রহণ করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতদের স্বজনরা জানায়, শুক্রবার সকাল থেকে হঠাৎ কুকুরের কামড়ে শিকার হন লোকজন। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন- ফাহিম (৮), আয়ান (৯), মোস্তফা (৩৫), লামিয়া (১১), জোনায়েদ (১৮), কথা (১১), রাহুল (৮), সুজন (৭), আব্দুল আহাদ (৫), শ্রাবণী (২২), মোফাচ্ছের (৪০), আব্দুল কাদের (৩৮), সাফোয়ান (১৫), পান্না আক্তার (১৮)। এরা সবাই পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

কাছিয়াড়া এলাকার স্থানীয়রা জানায়, সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। শিশুসহ অন্তত ২০ জনের বেশি মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছে বলে শুনেছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, আজ সকাল থেকে হঠাৎ করেই কুকুরের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করেছে।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, সরকারিভাবে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে পৌরসভা থেকে কুকুরের কামড়ে আক্রান্তদের ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।