Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

চলন্ত ট্রেনে দুর্বৃত্তের পাথর নিক্ষেপ, পরিচালক আহত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
চলন্ত ট্রেনে দুর্বৃত্তের পাথর নিক্ষেপ, পরিচালক আহত

সিলেটের মোগলাবাজার রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তের পাথর নিক্ষেপে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের গার্ড (পরিচালক) আব্দুল লতিফ আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিশ্চিত করেছেন আব্দুল লতিফের ভাতিজা জাহাঙ্গীর আলম সুমন। আহত আব্দুল লতিফ মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভাধীন উছলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়ে হেডকোয়ার্টারের ট্রেন পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

 

জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের নিকটবর্তী মোগলাবাজার রেলস্টেশন এলাকায় পৌঁছামাত্র বাহির থেকে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপে করে। এসময় জানালার পাশে বসার কারণে দুর্বৃত্তের ছোড়া পাথরটি আব্দুল লতিফের মাথায় এসে পড়লে মারাত্মকভাবে জখম হন তিনি।

 

পরে ট্রেনটি সিলেট রেলস্টেশনে পৌঁছার পর তাঁর সহকর্মীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি সিলেটের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

ট্রেন পরিচালক আব্দুল লতিফের ভাতিজা জাহাঙ্গীর আলম সুমন বলেন, চলন্ত ট্রেনে দুর্বৃত্তের পাথর নিক্ষেপের কারণে আমার ছোট চাচা আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। তাঁর মাথায় এক্স-রে করানো হয়েছে এবং সেলাই দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।