Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

চলতি বছরেই বঙ্গবন্ধু টানেল চালু হবে : সেতুমন্ত্রী

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
চলতি বছরেই বঙ্গবন্ধু টানেল চালু হবে : সেতুমন্ত্রী
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মাণ করা বঙ্গবন্ধু টানেল চলতি বছরেই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।   বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এ তথ্য জানান তিনি।     সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু টানেলের একটি টিউব অক্টোবরে এবং আরেকটি টিউব নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।     তিনি বলেন, কালনার মধুমতি সেতুর নির্মাণ কাজ শেষ হবে এ মাসেই। এটি উদ্বোধন করা হবে অক্টোবরে, প্রধানমন্ত্রী যখনই সময় দেবেন, তখনই এটার উদ্বোধন হবে।     মেট্রোরেলের ৯৪ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এটি মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে।     এ ছাড়া ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রো লাইন চালু হবে বলেও জানান মন্ত্রী।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। মিরর/ আসিফ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।