Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

চবিতে মাদক সেবনরত অবস্থায় দুই কর্মচারীসহ আটক ৩

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
চবিতে মাদক সেবনরত অবস্থায় দুই কর্মচারীসহ আটক ৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীসহ এক দোকানিকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টররিয়াল বডি।

সোমবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে প্রক্টরিয়াল বড়ি ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযানে পুরাতন শামসুন নাহার হলের পরিত্যক্ত কক্ষ থেকে তাদের আটক করা হয়।

 

আটকদের মধ্যে ইঞ্জিনিয়ার অনুষদের ডিন অফিস ও কেন্দ্রীয় গ্রন্থাগারের দুই কর্মচারীসহ লেডিস ঝুপড়ির এক দোকানি রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তাদের কাছ থেকে প্রায় এক লিটার মদ, দুই প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত ওই কক্ষে মশার কয়েল জ্বেলে মদ, সিগারেট, বাদাম, চানাচুর ও ছোলাভাজা নিয়ে গোল হয়ে বসেছিলেন আটক তিন ব্যক্তি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, চবি প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারী যেই বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক গ্রহণ করবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ আজকের বিষয়টি নিয়ে অবগত আছেন। আগামীকাল (মঙ্গলবার) আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।