Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

চট্টগ্রামে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, লোডশেডিং

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, লোডশেডিং

চট্টগ্রামের মুরাদপুর এলাকায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। এতে করে ওই উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় লোডশেডিং দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস জানায়, রোববার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উপকেন্দ্রের একটি প্যানেল বোর্ডে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ৫টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার রাত পৌনে ৯টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণাঞ্চল বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, আগুন নির্বাপণের পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ পর্যন্ত ৯০ শতাংশ স্বাভাবিক হয়েছে। শীঘ্রই পুরোপুরি স্বাভাবিক হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।