Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চট্টগ্রামে পার্কিং করা ৩ বাসে আগুন

admin • 20 Nov 2023, 07:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে পার্কিং করা ৩ বাসে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কের পাশে রাতের আঁধারে পার্কিং করে রাখা তিনটি বাস আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে তিনটি বাসই ভস্মীভূত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া-রাস্তারমাথা মডেল মসজিদ এলাকার এই ঘটনা ঘটে।

   

সাতকানিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

   

পুড়ে যাওয়া বাসের মালিক মো. রিদুয়ান ও সিরাজুল ইসলাম বলেন, ইঞ্জিন, গাড়ির বডি ও সিটসহ পুরো গাড়ি আগুনে পুড়ে গেছে।

 

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে আগুন কিভাবে এবং কি দিয়ে লাগানো হয়েছে. তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।