Wednesday, 4 November 2026
শিরোনাম
নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত
জেলার খবর

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বুলেট উদ্ধার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও বুলেট উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে দুটি রিভলবারসহ ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার এসব অস্ত্র থানা থেকে লুট হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বুধবার পাহাড়তলী থানাধীন কাষ্টম একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পশ্চিম পাশ থেকে এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধোপপুল ব্রিজের পশ্চিম পাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইটের নিচ থেকে একটি ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি রিভলবার ও ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

 

ওসি আরো জানান, থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল। ধারণা করা হচ্ছে কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে।

শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগের দিন (৫ আগস্ট) চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুটের ঘটনা ঘটে।

 

এর পর থেকে বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।