Friday, 6 November 2026
শিরোনাম
আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
এক্সক্লসিভ

চট্টগ্রামে টিনশেড ধসে দুই শ্রমিকের মৃত্যু

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে টিনশেড ধসে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামে ওয়েল্ডিং কাজ করার সময় টিনশেডের চালা ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।   বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া এলাকায় সাগর উপকূলে অবস্থিত অল ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি গুদাম কারখানায় এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহতরা হলেন, মো. ফারুক (৩২) ও মো. জহির (৩৫)। তাদের বাড়ি যথাক্রমে নোয়াখালী ও কুমিল্লা জেলায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামের ভেতরে একটি টিনশেড চালা কাটার কাজ করছিলেন ফারুক ও জহির। ওয়েল্ডিং মেশিন দিয়ে কাটার একপর্যায়ে হঠাৎ পুরো চালাটি ভেঙে নিচে পড়ে যায়। এতে তারা দুজনই চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন  রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।