ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সিরাত অলিম্পিয়াড-২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) চট্টগ্রাম নগরীর ৩টি কেন্দ্রে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।
অলিম্পিয়াড পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী। এসময় শিক্ষার্থীদের জীবনকে রাসুলুল্লাহর সিরাতের সমন্বয়ে গড়ে তুলতে এই প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেন তিনি। ছাত্রশিবিরের এসব প্রতিযোগিতা আগামীতে আরো সুন্দরভাবে ও ব্যাপকভাবে আয়োজন করার আহ্বান করেন।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম, মহানগর উত্তরের সাবেক সভাপতি আ ম ম মাশরুর হোসাইন, আমান উল্লাহ আমান, আ ন ম যুবায়ের, মহানগর সেক্রেটারি তানজীর হোসেন জুয়েল, অর্থ সম্পাদক মুমিনুল হক ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।





