Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

চকরিয়ায় বিপন্ন প্রজাতির ভল্লুক শাবক পাচারকালে যুবক আটক

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
চকরিয়ায় বিপন্ন প্রজাতির ভল্লুক শাবক পাচারকালে যুবক আটক

কক্সবাজারের চকরিয়ায় পাচারকালে বিপন্ন প্রজাতির দুটি ভাল্লুক শাবক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দীপক দাশ নামে একজনকে আটক করা হয়েছে।শনিবার (২১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

এর আগে শুক্রবার (২০ জানুয়ারি) জেলার চকরিয়ার পানখালী নামে এক গ্রাম থেকে ভাল্লুক শাবক দুটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, বিপন্ন প্রজাতির এশিয়ান দুটি ভাল্লুক শাবক পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে লুকিয়ে রাখার খবর পায় পুলিশ। এর সূত্র ধরে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীনের নেৃতত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান শুরু করে। এক পর্যায়ে পানখালী এলাকার দীপক দাশের বাড়ি থেকে শাবক দুটি উদ্ধার করা হয়। এসময় দীপক দাশকে আটক করা হয়।

‘আটক দীপক স্বীকার করেছে তিনি বন্যপ্রাণী পাচারের একটি আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত। দীর্ঘদিন তিনি চকরিয়া থেকে নানা ধরনের বন্যপ্রাণী পাচার করে আসছিলো।’

গ্রেফতার দীপক দাশের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।