Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চকবাজারে পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে যুবকের মৃত্যু

admin • 26 Oct 2023, 06:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চকবাজারে পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে যুবকের মৃত্যু

রাজধানীর চকবাজার থানার বকশিবাজার এলাকায় একটি ভবনের ছাদের পানির ট্যাংকি পরিষ্কার করার সময় রায়হান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী শাহাদাত জানান, রায়হান ও পায়েলসহ আমরা তিনজন পানির ট্যাংকি পরিষ্কার করছিলাম। ট্যাংকের ভেতরে সামান্য পানি ছিল। আমি ট‍্যাংকির বাইরে ছিলাম এবং পায়েল ট্যাংকির ওপরে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে ট্যাংকির ভেতরে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার ধারণা সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ট্যাংকির ভেতরে আমরা আলাদা মটর লাগিয়ে ট্যাংকির পানি বাইরে ফেলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যেতে পারে।

রায়হানের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার গুপ দিঘী গ্রামে। সে বাচ্চু মিয়ার ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টির চকবাজার থানাকে জানিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।