Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ঘোড়াঘাটে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

• • পঠিত 22 বার
শেয়ার করুন:
ঘোড়াঘাটে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে ইট বোঝায় ট্রলির চাপায় শিশু সিপাত(৫) নিহত হয়েছে।১১ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টায় পৌরসভার পাঁচপীর এলাকায় ত্রিমহনি ব্রীজ রোডে শিশু সিপাতের নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

আদরের সন্তানকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম।শোকে পাথর হয়ে গেছেন মা শারমিন বাবা রানা ও দাদী । স্বজনদের কান্নায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

 

স্থানীয় সুত্রে জানা যায়, শশু সিপাত তার নিজ বাড়ির পৗরসভার পাঁচপীর এলাকায় ঘোড়াঘাট-পলাশবাড়ী সড়কে ত্রিমহনি রোডের সামনে খেলা করতে করতে রাস্তার উপর চলে যায়।এ সময় গাইবান্ধা পলাশ বাড়ি এলাকা থেকে করতোয়া ত্রিমহনী ব্রেইলি ব্রীজ পার হয়ে ইট বোঝায় একটি ট্রলি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

দুর্ঘনায় কবলিত ঘাতক ট্রলিটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়।ট্রলির চালক খাইরুল দ‚র্ঘটনায় আহত হন। তাকে কোথায় ভর্তি করানো হয়েছে,এ বিষয়ে সঠিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির জানান,আমরা খবর পেয়েছি।ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে।পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।