Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ঘোড়াঘাটেমোটরসাইকেলের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ঘোড়াঘাটেমোটরসাইকেলের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা জহুরুল ইসলাম (৬৭) মোটরসাইকেলের ধাকায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়  দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা জহুরুল ইসলাম চাকুরী শেষে স্থানীয় রাণীগঞ্জ বাজারে কীটনাশক ও সারের ব্যবসা করেন তিনি। আজ নিজ বাড়ি থেকে হেঁটে ব্যবসা প্রতিষ্ঠানে যাবার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দুপুর সাড়ে ১২টায় মারা যান তিনি। নিহত জহুরুল ইসলাম উপজেলার সিংড়া ইউনিয়নের সিংড়া গ্রামের হযরত আলী মন্ডলের ছেলে।

 

পুলিশ জানায়, রানীগঞ্জ বাজারে কীটনাশক ও সারের দোকান আছে নিহত জহুরুলের। তিনি দুপুরে বাড়ি থেকে বের হয়ে যায় দোকানে যাবার উদ্দেশ্যে। এ সময় তিনি মহাসড়কের ধারে অটো ভ্যানের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় সড়কটি দিয়ে একটি মোটরসাইকেল যাবার সময় তাকে ধাক্কা দেয়। মাথয় আঘাত প্রাপ্ত হন।

 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, খবর পেয়ে আমাদের সদস্য সেখানে গেছে। পরিবারের লোকজনকে থানায় ডাকা হয়েছে। তারা আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।