Thursday, 5 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ঘূর্ণিঝড় মোখা : চট্টগ্রামে গ্যাস সংকট

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঘূর্ণিঝড় মোখা : চট্টগ্রামে গ্যাস সংকট

ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। অন্তত সাতদিনের মতো এই সংকট থাকবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

 

শুক্রবার (১২ মে) রাত ১১টা থেকে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।

 

এ বিষয়ে শনিবার (১৩ মে) সন্ধ্যায় কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, আগামী ১৯ মে পর্যন্ত এই সংকট থাকবে। তারপর গ্যাস সংকটে কেটে যাবে আশা করা যাচ্ছে।

 

এদিকে গ্যাস সংকটের কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন নগরের চান্দগাঁও, বাকলিয়া, আন্দরকিল্লা ও বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা।

আন্দরকিল্লা এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, শনিবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। একদিকে ঘূর্ণিঝড়ের কারণে তীব্র লোডশেডিং আর অন্যদিকে গ্যাস সংকট। বসবাস করা কষ্টকর হয়ে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।