Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল গৃহবধূর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল গৃহবধূর

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের বিষধর সাপের কামড়ে হাজিরা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

হাজিরা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের শেখপাড়ার মুক্তার আলীর স্ত্রী।

 

পরিবারের সদস্যরা জানায়, রোববার রাতে হাজিরা খাতুন নিজ ঘরে ঘুমিয়ে ছিল। আনুমানিক রাত সোয়া ১০টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। যন্ত্রণায় ছটফট করতে থাকলে দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক ঘণ্টা পর চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

 

ডা. আল ইমরান জুয়েল বলেন, আশঙ্কাজনক অবস্থায় হাজিরা খাতুনকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। দ্রুত চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে বিষধর সাপ কামড় দিয়েছে। তার শরীরে অ্যান্টিভেনম ইনজেকশন (বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত) দেওয়া হয়েছিল। প্রায় এক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।