Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্র নিহত

Mohiuddin Ahmad Tanveer • 30 Apr 2023, 11:06 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্র নিহত

বরিশাল নগরীতে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। রোববার (৩০ এপ্রিল) কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে নগরীর কাউনিয়া আকন ভিলার ছাদ থেকে পড়ে মারা যান তিনি।

 

নিহত ব্যক্তি ওই এলাকার উত্তম সরকারের ছেলে ওম সরকার (১২)। তিনি নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

 

স্থানীয়রা জানান, ওম সরকারসহ আরও চার থেকে পাঁচজন কিশোর শনিবার বিকেলে আকন ভিলার তিনতলার ছাদে ঘুড়ি ওড়াতে যায়। পরে ওম বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পাশের মসজিদের ছাদে যাওয়ার চেষ্টা করে।

 

এ সময় ওম নিচে দেওয়ালের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, শনিবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।