Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

ঘাটাইলে ৪ মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঘাটাইলে ৪ মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ

টাঙ্গাইলের ঘাটাইলে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার দেখিয়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের চান্দশী এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সজীব (২৬), মো. জাহিদ (৩৬), মো. সবুজ খান (৩২) ও মো. রনি মিয়া (২৯)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস জানান, তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিশেষ আইনের আওতায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, ঘাটাইল পৌর শহরের চান্দশী এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদকদ্রব্য সেবন ও বেচাকেনা করে আসছিল সংঘবদ্ধ একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ৪ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।