Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঘরে স্ত্রী রেখে পরকীয়ায় আসক্ত ইউপি সদস্যকে গণপিটুনি

admin • 17 Oct 2024, 08:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঘরে স্ত্রী রেখে পরকীয়ায় আসক্ত ইউপি সদস্যকে গণপিটুনি

জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন পরিষদের সদস্য ও আদ্রা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম সুমন (৩৫) পরকীয়ার জের ধরে স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা ফকিরপাড়া এলাকায় গণধোলাই দেয় স্থানীয়রা।

 

ইউপি সদস্যকে আটক করে গণধোলাইয়ের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে আদ্রা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং আদ্রা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন :জামালপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

জানা যায়, উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা ফকিরপাড়া এলাকায় গ্রামের নুরনবীর স্ত্রী ফুলবানে বেগমের (ছদ্মনাম) (৩০) সাথে নাওঘাটা এলাকার মৃত মজনু মেম্বারের ছেলে ইউপি সদস্য আরিফুল ইসলাম সুমনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

এরই সূত্র ধরে বুধবার গভীর রাতে ফুলবানু বেগমের (ছদ্মনাম) এর সাথে সুমন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এসময় এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়। সুমনের স্ত্রী থাকা অবস্থায়ও নানা অনৈতিক কর্মকাণ্ড করায় তারা ক্ষুব্ধ। নৈতিক স্থখলের কারণে তাকে ইউপি সদস্যের পদ থেকে অপসারণের দাবি জানান তারা।

এসব বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ও যুবলীগ নেতা মোঃ আরিফুল ইসলাম সুমনের মোবাইলে একাধিক বার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুজ্জামান বলেন, এখনো এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।