Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স

এখন থেকে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামীকাল (১৬ নভেম্বর) থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তারা ঘরে বসেই তা করতে পারবেন।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীর বিআরটিএ ভবনে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, আবেদনকারীকে শুধুমাত্র একবার পরীক্ষার জন্য বিআরটিএর কার্যালয়ে আসতে হবে।

 

বিশ্ব ব্যাংকের সঙ্গে ৪ হাজার ৮০ কোটি টাকার একটি লোনের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সড়কে নিরাপত্তার বিষয়ে আমরা একটি প্রকল্প দেখছি বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায়।

 

এই প্রকল্পের ডিডিপিও প্রস্তুত। শিগগিরই একনেক সভায় যাবে। একনেকে আসলে তারপর আমরা ইমপ্লিমেন্টে যাব। কারণ, সড়ক নিরাপত্তা আমাদের খুবই প্রয়োজন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সংসদ সদস্য ও পরিবহন নেতা শাজাহান খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার,

 

বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।