Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানি, অতঃপর...

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানি, অতঃপর...

বগুড়ার ধুনটে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে রেজাউল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (১৮ জুন) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন।

 

এর আগে বুধবার রাতে ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নে ওই গৃহবধূর স্বামীর ঘরে এ শ্লীলতাহানির ঘটনা ঘটে। অভিযুক্ত রেজাউল ইসলাম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের আলতাব হোসেনের ছেলে।

 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্লীলতাহানির শিকার গৃহবধূর স্বামীর বাড়ি পাশেই অভিযুক্ত রেজাউলের বাড়ি। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর স্বামী ওষুধ কিনতে বাড়ির পাশের দোকানে যান। এ সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ওই গৃহবধূ ঘরে বিশ্রাম করছিলেন। এ সময় ঘরের দরজা খোলা ছিল। এ সুযোগে রেজাউল ঘরের ভেতর ঢুকে গৃহবধূর শ্লীলতাহানি করেন।

 

এ সময় মোবাইল ফোনে টর্চ জ্বালিয়ে ওই গৃহবধূ চিৎকার করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রেজাউলকে ধরে ফেলেন। পরে জনতার সঙ্গে তার ধ্বস্তাধ্বস্তি হয়। একপর্যায়ে পরনের লুঙ্গি, স্যান্ডেল ও মোবাইল ফোন ফেলে নগ্ন হয়ে পালিয়ে যান রেজাউল।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থলে আসামির ফেলে যাওয়া মালামাল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।