Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গ্রেপ্তার করলে আত্মহত্যার হুমকি আদম তমিজী হকের

admin • 17 Nov 2023, 09:57 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গ্রেপ্তার করলে আত্মহত্যার হুমকি আদম তমিজী হকের

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলোচিত আদম তমিজী হকের বিরুদ্ধে মামলা রয়েছে বেশ কয়েকটি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তাকে আইনের আওতায় আনতে রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় যান র‍্যাব সদস্যরা।

 

তবে গ্রেপ্তার কিংবা আইনের আওতায় আনতে গেলে আত্মহত্যার হুমকি দেন আদম তমিজী। পরে র‍্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করেনি।

 

এদিন রাত সাড়ে ১১ টার দিকে তমিজী হককে গ্রেপ্তার না করার বিষয়টি জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। পরিস্থিতি স্বাভাবিক হলে এরপর তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ।

 

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর রাত ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আদম তমিজী হক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।