Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে বিমা কোম্পানির ডিএমডি লাপাত্তা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে বিমা কোম্পানির ডিএমডি লাপাত্তা

গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে পালিয়েছেন ডায়মন্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানির সুনামগঞ্জ শাখার সাবেক ডিএমডি তৌহিদ হোসেন বাবু। একই সঙ্গে কোম্পানির মাঠকর্মীদের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি। এসব ঘটনায় সোমবার সংবাদ সম্মেলন করেছেন সুনামগঞ্জ শাখার নারী কর্মীরা।

এর আগে কোম্পানির ৪০ জন নারী মাঠকর্মী গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা টাকা ফেরত ও অভিযুক্ত ডিএমডির বিচারের দাবিতে মানববন্ধনও করেছেন। সোমবার শহীদ জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমের সংবাদ সম্মেলনে সবার পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করে শোনান সুনামগঞ্জ শাখার ইডি সম্পা বেগম।

তিনি জানান, ২০১৫ সাল থেকে ৪০ জন নারী মাঠকর্মীকে শুধু আইডি কার্ড প্রদানের মাধ্যমে নিয়োগ দেন ডায়মন্ড লাইফ ইন্সুইরেন্স সুনামগঞ্জ শাখার ডিএমডি তৌহিদ হোসেন বাবু। নিয়োগপ্রাপ্ত এই মাঠকর্মীরা ইন্সুরেন্স করানোর জন্য গ্রাহকদের কাছ থেকে তিন বছরের প্রায় ৩ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানির ডিএমডি বাবুর কাছে দেন। শুধু গ্রাহক নয়, কোম্পানির মাঠকর্মীদের প্রমোশনের কথা বলে বিভিন্ন সময়ে নগদ টাকা, ফাঁকা চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।

 

পরে গ্রাহক ও কর্মীদের টাকা ফেরৎ না দিয়েই পালিয়ে যায় কোম্পানির ডিএমডি বাবু। পরবর্তীতে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি ডিএমডি বাবুর নিয়োগসহ তার সকল কার্যক্রম ভুয়া। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানেন না। গ্রাহকদের টাকা মাঠকর্মীরা ফেরৎ চাইলে পূর্বের জমা নেওয়া চেক ও স্ট্যাম্পে মনগড়া কথাবার্তা লিখে অফিসের কর্মীদের বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করে এই প্রতারক।

 

তারা আরও জানায়, গ্রাহকের টাকা নিয়ে অভিযুক্ত ডিএমডি বাবু পৌর শহরে গাড়ি, বাড়ি ও জায়গা কিনেছেন। এছাড়াও একটি হেলিকপ্টার কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন। গ্রাহকের টাকার চাপে কর্মীরা এখন ঘর-বাড়ি, আত্মীয় স্বজন ছাড়া হয়ে অসহায় হয়ে পড়েছেন। প্রতারক এই বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনসহ সরকারের কারের তারা দাবি জানিয়েছেন।

 

অভিযোগের বিষয়ে ডায়মন্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানির সুনামগঞ্জ শাখার সাবেক ডিএমডি তৌহিদ হোসেন বাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।