Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গৌরনদীতে বাসচাপায় ভ্যান যাত্রী নিহত, আহত ৫

admin • 23 Nov 2024, 05:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গৌরনদীতে বাসচাপায় ভ্যান যাত্রী নিহত, আহত ৫

গৌরনদী উপজেলায় নিয়ন্ত্রণহীন বাসচাপায় সাইদুল হাওলাদার নামে এক ভ্যানের যাত্রী নিহত হয়েছে। এ সময় ভ্যানচালকসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের টকরী নিলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল হাওলাদার উপজেলার ধানডোবা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।

 

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী শ্রাবণী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানকে চাপা দিয়ে দোকান ভেঙে খাদে পড়ে যায়। এতে ভ্যানের চালকসহ ৫ যাত্রী ও বাসের এক শিশু আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ভ্যানযাত্রী সাইদুলকে মৃত ঘোষণা করে।

 

এছাড়া ভ্যানচালক জাহিদ বিশ্বাসকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এদিকে এক বাসযাত্রী জানান, চলন্ত অবস্থায় বাসচালক তার আত্মীয় একই বাসের যাত্রীর সাথে কথা বলছিলেন। এতে বাসের যাত্রীরা চালককে বাধা দেন। এনিয়ে মহাসড়কের গৌরনদী আরিফ ফিলিং স্টেশন এলাকায় যাত্রীদের সাথে খারাপ আচরণ করে বাসচালক।

 

তিনি আরো বলেন, এ ঘটনার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ভ্যানকে চাপা দিয়ে দোকান ভেঙে বাস খাদে পড়ে যায়। এতে তিনি অল্পের জন্য রক্ষা পেলেও ভ্যান ও বাসের অনেকেই আহত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।