Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গোপালপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

admin • 31 Dec 2022, 07:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মমতাজ উদ্দিন (৬৭), জমির উদ্দিন (৭০) ও সাথী বেগম (৩২)।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নারায়নপুর সিগন্যাল এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহির রঞ্জন দেব ও গোপালপুর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত পোটার মো. রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মমতাজ উপজেলার কেশবপুর গ্রামের মৃত দেছের আলীর ছেলে, একই উপজেলার নারায়নপুর গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে জমির উদ্দিন ও একই গ্রামের মনজুর রহমানের মেয়ে সাথী বেগম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।