Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গোপালগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

admin • 18 Nov 2022, 11:20 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

গোপালগ‌ঞ্জে বালুবোঝাই ট্রা‌কের সঙ্গে যাত্রীবাহী বা‌সের ধাক্কায় ৩ বাস যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আবু নাঈম মো. তোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত ৩ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ইমাদ পরিবহনের সুপারভাইজার আশিক (৩৫)।

 

তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে। নিহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।